বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সৌজন্যে জালাল আহমেদের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:৩৪ পিএম
ফরিদগঞ্জে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সৌজন্যে জালাল আহমেদের ইফতার মাহফিল
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে নেতা- কর্মী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সৌজন্যে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সহ-সভাপতি ও চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, পৌর আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন দিদার,  উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সাউদ, পৌর যুবলীগের আহবায়ক কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, সদস্য সচিব এস. এম সোহেল রানা, যুবলীগ নেতা এমরান হোসেন আমিন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমূখ।
এর আগে একইদিন সকালে পৌর এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন সিআইপি জালাল আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital