শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কৃষি ও কৃষকের উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৪:২৬ পিএম
কৃষি ও কৃষকের উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর; রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২-২৩ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ভর্তুকি মুল্যে কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কৃষি উপাদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
মতলব উত্তর উপজেলার ৩ হাজার ২০০ জন কৃষক সার ও বীজ পেয়েছেন। প্রতিজন কৃষককে ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে আউস ধানের বীজ দেওয়া হয়েছে। প্রতিজন কৃষক ৬৫০ টাকার কৃষি উপাদান পেয়েছেন। মোট ৩ হাজার ২০০ জন কৃষক ২০ লাখ ৮০ হাজার টাকার সার ও বীজ  বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক অফিসার মোঃ সালাউদ্দিন। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাংবাদিক জাকির হোসেন বাদশা। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, সময়মত কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেওয়া সরকারের একটি অন্যতম সফলতা। বিশ্বের কোন দেশের কোন সরকার এমনটা করে কি না আমার জানা নাই। বাংলাদেশেও শুধু আওয়ামী লীগ সরকার কৃষকদের এই সুবিধা দিয়েছে। আর যত সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা কেউ কৃষককের সার বীজ দেয় নাই। আওয়ামী লীগ সরকারই একমাত্র কৃষি বান্ধব সরকার। বিএনপির আমলে কৃষক সার চাওয়ায় তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। কৃষকদের নির্যাতন করেছে।
তিনিও বলেন, বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারছি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায়। একটা দেশের প্রধান শক্তি হল খাদ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এভাবেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, এগিয়ে চলবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital