বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহাবুবুর রহমান শাহীনের ইফতার ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৪:৩১ পিএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহাবুবুর রহমান শাহীনের ইফতার ও দোয়া
গাজী মোঃ ইমাম হাসান : সাবেক প্রাধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল শুক্রবার কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান শাহীনের গুয়াখোলাস্থ বাসায় এই দোয়ার আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে চিশতিয়া জামে মসজিদের খতিব মাওলানা সামছুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আ. মালেক বেপারী, নাছির চোকদার, পৌর  বিএনপির অর্থ সম্পাদক কাইয়ুম খান, বিএনপির নেতা শিশির,  জেলা যুবদল সাবেক সহ-সভাপতি মুনির মিজি, জেলা যুবদল  নেতা আলিফ ইব্রাহীম খুকু, ডি এএম জুয়েল, মো. রফিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেক দলের যুগ্ম- আহবায়ক ইউসুফ আলী, মিরাজ আহমেদ চোকদার, খোকন মিজি, জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ, শামিম চোকদার,  পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. ওসমান গনি জনি বেপারী, সুকুমার রায়, মুনির খান, জাহাঙ্গীর প্রধানিয়া, হুমায়ুন বেপারী, মাহমুদ মিজি, জাকির কাজী, রেদোয়ান খান, আরশাদ খান, রফিকুল ইসলাম সরকার, জসিম উদ্দিন  পাটওয়ারী, জহিরুল ইসলাম, আল আমিন, রনি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital