শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুলতানাবাদ চেয়ারম্যান প্রার্থী সিফাতের নৌকার সমর্থনে দোয়ার মাধ্যমে প্রচারণা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ২:৩৮ পিএম
সুলতানাবাদ চেয়ারম্যান প্রার্থী সিফাতের নৌকার সমর্থনে দোয়ার মাধ্যমে প্রচারণা শুরু

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে মিলাদ ও দোয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যানের প্রচারণা কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাবিবা ইসলাম সিফাত।

১৩ নভেম্বর শনিবার সকালে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মাষ্টার, কেন্দ্রীয় কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটওয়ারী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাবিবা ইসলাম সিফাত, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এ্যাড. সেলিম মিয়া, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার।

সুলতানাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়মহন সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক মেম্বার কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র নাথ রায়, ছাত্রলীগ নেতা শরিফ প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বিল্লাল হেসেন।

Model Hospital

পথসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সরকারের নানামুখী উন্নয়ন পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরে নৌকার প্রার্থীকে বিজয়ী করার করার আহ্বান জানান নেতারা। স্থানীয় নেতাকর্মীসহ জনগণের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৮ নভেম্বর আপনারা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন, শেখ হাসিনাকে বলে দেবেন, আপনি আমাদেরকে যোগ্য প্রার্থী দিয়েছিলেন, আমরা এই এলাকার মানুষ সেই যোগ্য প্রার্থীকে প্রাণখুলে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাকে প্রতিদান দিলাম।

বক্তারা বলেন, নৌকায় ভোট দিয়ে বাঙালি কখনো বিমুখ হয়নি। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই আজ জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়। আমার-আপনার সন্তানরা বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পায়। নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital