বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আওয়ামী লীগ নেতার উপর হামলা; জেলা কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ মে, ২০২২, ১২:৪৭ পিএম
হাইমচরে আওয়ামী লীগ নেতার উপর হামলা; জেলা কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ
হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলার সাবেক ছাত্রলীগের আহ্বায়ক, সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ফখরুদ্দিন আলী আহমেদকে কুপিয়ে হত্যার চেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর জেলা আওয়ামীলীগ।
গত ১ মে জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির আহমেদ ভূইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়েরর জমি অধিগ্রহনে বিতর্ক, হাইমচরে সরকারি জমি নিজ নামে রেজিষ্ট্রশন করার বিষয় নিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে যাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তারা আদালতে এর জবাব দিবে।
সরকার যাদের অপকর্মের বিরুদ্ধে মামলা করেছে তারা আইনি ভাবে মোকাবিলা না করে নিবেদিত আওয়ামীলীগ নেতার উপর হামলা করে আবারও প্রমান করলো তাদের অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলার স্বীকার হবে।  দলের দীর্ঘদিনের পরীক্ষিত নিবেদিত একজন আওয়ামীলীগ নেতার উপর নগ্ন হামলা করা হয়েছে। যা জেলা আওয়ামীলীগ কোন ভাবেই মেনে নিবে না। বঙ্গবন্ধু কন্যা দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলেছেন। তাই আমরা চাঁদপুরের মাটিতে কারো কোন অনিয়ম দূর্নীতি মেনে নিতে পারি না।
বাংলাদেশ আওয়ামীলী কারো অপরাধের দায়ভার কখনো নেয়নি আর নিবেও না। যারা একজন আওয়ামীলীগ নেতার উপর এমন ন্যাক্কারজন হামলা করেছে তারা দল এবং সরকারের ভাল চায় না। তারা নিজেদের অর্থ রক্ষায় চাঁদপুরকে গিলে খাচ্ছে। আওয়ামীলীগ নেতা ফখরুদ্দিন আলি আহমেদের উপর নগ্ন হামলায় জড়িতদের বিষয়ে দলের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে। যারা নিজ স্বার্থ হাসিল করতে দলের নেতা কর্মীদের উপর এধরনের হামলা করে তারা দলের জন্য বিষফোড়া।
আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে দলের হাইকমান্ডকে অবহিত করেছি। যারা নিজ স্বার্থ হাসিল করতে শান্ত চাঁদপুর শহরকে উত্তপ্ত ও অশান্ত করার প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে এবং ফখরুদ্দিন আলী আহমেদের উপর হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের দৃষ্টি আকর্শন করেছে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হাইমচরে সরকারি জমি নিজ নামে রেজিষ্ট্রশন করে নেয়ায় জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ গত ২৮ এপ্রিল চাঁদপুর সদর আদালতে মামলা দায়ের করলে ফখরুদ্দিন আলী আহমেদ অভিনন্দন জানান। এ কারনে তাকে চাঁদপুর শহরে জোড় পুকুর পাড় একা পেয়ে মেরে পেলার উদ্দেশ্যে হামলা করে। অতএব, অসাংগঠনিক কর্মকান্ড থেকে দয়া করে বিরত থাকুন। দলের চেইন অব কমান্ড মেনে চলুন, দলকে সুসংগঠিত করুন। অন্যথায় সাংগঠনিক  ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে, প্রেস বিজ্ঞপ্তিতে জানান জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital