শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর প্রেসক্লাবকে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্’র অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ মে, ২০২২, ৫:১৯ পিএম
মতলব উত্তর প্রেসক্লাবকে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্’র অভিনন্দন

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

৬ মে (শুক্রবার) নবগঠিত কমিটিকে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় অভিনন্দন জানিয়েছেন সভাপতি ইসমাঈল খান টিটু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা’সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ।

অভিনন্দন বার্তায় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ইসমাঈল খান টিটু নতুন কমিটিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এছাড়াও মতলব উত্তর প্রেসক্লাবের সাথে পারস্পারিক সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হেসেন বাদশা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর দিনগুলোতে আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে মতলব উত্তরে সাংবাদিকতা।

Model Hospital

এর আগে গত ৫ মে বৃহস্পতিবার বোরহান উদ্দিন ডালিমকে সভাপতি ও মনিরুল ইসলাম মনির’কে সাধারণ সম্পাদক করে মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান, দপ্তর ও প্রচার সম্পাদক সফিকুল ইসলাম রানা, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা আক্তার মনি। সম্মানিত সদস্য : মো. নাসির উদ্দিন, জাকির হোসেন রিপন, মো. শাহীন আলম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital