বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর যুবলীগের আলোচনা সভা ও কেক কাটা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩:৪৭ পিএম
ছেংগারচর পৌর যুবলীগের আলোচনা সভা ও কেক কাটা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী।

আরো বক্তব্য রাখেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ উল্ল্যাহ সিকদার, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা হিরন। পবিত্র কোরআন তেলওয়াত করেন যুবলীগ নেতা শাহিন আলম।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।

Model Hospital

বক্তারা আরো বলেন, যুবলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির আদর্শকে ব্রত হিসেবে নিতে হবে। নিজেকে ত্যাগী হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। মানুষের জন্য যাদের ভালোবাসা রয়েছে, তাদের মৃত্যু নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital