বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক; চাঁদপুর পুলিশ সুপার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২, ৩:৫৯ পিএম
পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক; চাঁদপুর পুলিশ সুপার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই।

তিনি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়।

রবিবার (৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) এর সঙ্গে মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, পুলিশ সাংবাদিকের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না। সমাজে কাজ করার ক্ষেত্রে অর্থাৎ মানুষকে সেবা দেয়ার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকগণ সেতু বন্ধন হিসেবে কাজ করেন। যার ফলে আমরা এখন সাংবাদিক বান্ধব পুলিশিং করছি। সাংবাদিকদেরকে তথ্য দিলে ভাল রিপোর্ট তৈরী হয়। অনেক সময় সেসব তথ্যের কারণে মামলার কাজগুলো অগ্রগতি হয়।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রানা, সদস্য জাকির হোসেন রিপন,শাহিন আলম, দৌলত হোসেন আবির, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল ইসলাম রাব্বী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital