শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর বাজারে বৈঠকখানা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৪:০২ পিএম
ছেংগারচর বাজারে বৈঠকখানা উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রুচি সম্মত খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করল ‘বৈঠকখানা’ নামে রেস্তোরা এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টের মালিক রুহুল আমিন জজ।

বৈঠকখানা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ফরাজী, উপদেষ্টা ডা. কাউসার মেহেদী, সদস্য নাজমুল খান, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, যুবলীগ নেতা সবুজ, মিল্টন’সহ বিশিষ্ট ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, ব্যবসার চাইতেও ভোক্তা সন্তুষ্টি তাদের প্রধান উদ্দেশ্য। তারা নিজেরা যে ধরনের রেস্টুরেন্টে যেতে এবং খাবার খেতে পছন্দ করেন সেই রকম করেই গড়েছেন এই রেস্টুরেন্ট। এখানকার মেন্যু বাছাইর ক্ষেত্রেও সু-স্বাদু ও গুণগতমানের উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। আমি তাদের কে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই রেস্টুরেন্টের সাথে যারা জড়িত রয়েছেন সর্বদাই আমি তাদের মঙ্গল কামনার্থে আল্লাহ পাকের নিকট দোয়া করি।

এখানে মিলবে নানা ধরনের অ্যাপেটাইজার, স্যুপ, নুডলস, বার্গার, স্যান্ডউইচ, সেট মেনু, পাস্তা, পিজ্জা, বিভিন্ন রকমের সালাদ ও ডেজার্ট। রয়েছে বৈচিত্র্যময় পানীয়ের সম্ভার- কফি, হট চকলেট, কোল্ড কফি, স্মুদি, প্রোটিন স্মুদি ও বৈচিত্র্যময় মকটেইল। একসঙ্গে ৫০ জনের বসার ব্যবস্থাও রয়েছে এখানে।

Model Hospital

পাশাপাশি অনলাইনেও খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে বলে জানিয়েছেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা রুহুল আমিন জজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital