শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর দারুল উলূম কারীমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৬:৫৬ পিএম
ছেংগারচর দারুল উলূম কারীমিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার দারুল উলূম কারীমিয়া মাদরাসার ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে থেকে মধ্য রাত পর্যন্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম এবং প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন শুয়াইব আহম্মদ আশরাফী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা তাজুল ইসলাম জেহাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল হাকিম মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন- মাওলানা আতাউল্লাহ মহসিন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান সেলিম বলেন, দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে। দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয় তাই আখিরাতের সফলতার জন্য আমাদের কাজ করতে হবে।

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেছেন, সন্তানকে মায়া-মমতা দিয়ে লালন-পালন করা এবং তাদের আদর্শ জীবন গঠন করা পিতা-মাতার কর্তব্য। এ ক্ষেত্রে ইসলামের অনুপম শিক্ষা ও নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ধর্মীয় শিক্ষা ছাড়া শিশুদের প্রকৃত আদর্শ জীবন গড়ে তোলা সম্ভব নয়। শিশু আল্লাহ তাআলার প্রদত্ত উত্তম নিয়ামত। এ জন্য তাদের নৈতিক শিক্ষা দেওয়া প্রতিটি শিশুর মা-বাবার পবিত্র দায়িত্ব।

Model Hospital

তিনি বলেন, যে সমাজসংসারে স্বামী-স্ত্রীর মনোমালিন্য, ঝগড়া-বিবাদ, পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা লেগে থাকে বেশির ভাগ ক্ষেত্রেই, সেসব সংসারের শিশুরা হয় অবাধ্য ও দুর্বিনীত। তারা বড় হয়ে মাদকাসক্ত ও সন্ত্রাসীর খাতায় নাম লেখায়। এ জন্য মা-বাবাকে শিশুদের সামনে সংযত হয়ে চলা বা কথা বলা উচিত; যাতে পরিবারে শিশুরা সুশিক্ষা পায়। শিশুদের শারীরিক নির্যাতন না করে তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে নৈতিক শিক্ষাদানের বিষয়ে নবী করিম (সা.) ঘোষণা করেছেন, ‘তোমরা সন্তানদের (শিশুদের) স্নেহ কোরো, তাদের সঙ্গে ভালো ব্যবহার কোরো এবং সদাচরণ ও শিষ্টাচার শিক্ষা দাও।’ শিশুকালে অন্যান্য শিক্ষার পাশাপাশি সন্তানকে অবশ্যই দীনের শিক্ষা দিতে হবে। এই বয়সেই শুদ্ধভাবে কোরআন পড়া ও তা আমল করার অভ্যাস গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাজী আহমদ উল্লাহ, সফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বেপারী, সফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, ইব্রাহিম, মেহেদী, আহসান হাবীব, ক্বারী আবু ইউসুফ, গাজী মানিক, দয়াল, তোজাম্মেল, রায়হান মাষ্টার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital