শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফরের বৌভাত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২, ৮:০০ পিএম
দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফরের বৌভাত
মতলব উত্তর প্রতিনিধি : জমকালো আয়োজনে কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান এর একমাত্র পুত্র কাজী আবু জাফরের বৌভাত উপলক্ষে মোহনপুর পর্যটনের দ্যা শিপইন এর  হল সেজেছে বর্ণিল সাজে। শুক্রবার জুমার পরই দ্যা সীপ ইন এর হলে শুরু হয় দৈনিক সংবাদ সারাবেলা  পত্রিকার প্রকাশক, মোহনপুর পর্যটনের সিইউ ও বিলডেক্স গ্রুফের পরিচালক কাজী আবু জাফরের বৌভাত অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলে আলাদা স্টেজে বসেছেন কনে সিফাত নুসরাত ।
 বৌভাত অনুষ্ঠানে  প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারী কর্মকর্তাগন, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার লোকজন আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন। আগত অতিথিদের খোশগল্পে বৌভাত অনুষ্ঠান উৎসবে রূপ নিয়েছে। প্রায় ৩ হাজার অতিথি বৌভাত অনুষ্ঠানে অংশগ্রহন করেন ৷
কাজী আবু জাফর নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মোঃ আলী আক্কাস ও বাঘা উপজেলার যুবমহিলা আওয়ামীলীগের সভাপতি পাপিয়া আক্তারের জোষ্ঠ্য কন্যা সিফাত নুসরাতকে। বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয় মোহনপুর পর্যটনের দ্যা সীপ ইন এ ।
এদিকে, কাজী আবু জাপরের বৌভাত অনুষ্ঠানকে কেন্দ্র করে দ্যা সীপ ইন এর চতুর্দিকে শাজানো হয় বাহারি রঙ্গে ৷
বৌভাত অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, ছেংগারচর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, আইন বিষয়ক সম্পাদক এড.মনোয়ারুল ইসলাম, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, মতলব উত্তর উপজেলার ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তাণ, বিভিন্ন  ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য ও ছেংগারচর পৌরসভা, মতলব পৌরসভা ও  চাঁদপুর পৌরসভার কাউন্সিলরগণ কাজী আবু জাফরের আত্বীয় স্বজন, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ ৷

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।