শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে ফরিদগঞ্জ যুবলীগের র‌্যালী ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:৩৬ এম
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে ফরিদগঞ্জ যুবলীগের র‌্যালী ও সভা

এস এম ইকবাল : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১৭ মে মঙ্গলবার বিকেলে র‌্যালী ও সন্ধায় আলোচনা সভা এবং দোয়া করা হয়েছে। উপজেলা যুবলীগের আলোজনে যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারের ১৮ জন সদস্যকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ৯ মাসে কখনো মুক্তিযুদ্ধ করেন নি। বত্তব্য আরো বলেন, ভারতের তৎকালিন মহিয়সী নারী প্রধান মন্ত্রী ইন্দ্রাগান্ধীর আশ্রয় ও সহযোগিতায় শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে আশ্রয় নেয়ার পর ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশের মাটিতে পা রাখেন।

তিনি আরো বলেন , জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে দেশ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দীন আহাম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর সভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ে সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুদার, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদাল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. বিল্লাল পাটওয়ারী।

Model Hospital

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাফাচ্ছুম, এস এম টেলু, মিন্টু পাটওয়ারী,জাহাংগীর পলোয়ান, সোহেল হোসেন রানা, নজরুল ইসলাম সুমন, যুবলীল নেতা আরিফ পাটওয়ারী, পৌর স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, এমপি ঘোষিত উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি কামরুল ইসলাম সাধারন, সম্পাদক আল আমিন পাটওয়ারী, পৌর ছাত্রলীরেগর সভাপতি আলী নেওয়াজ, সাধারন সম্পাদক হৃদয় গাজীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital