সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তাফিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৩:৫৩ পিএম
ফরিদগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তাফিজ
এস. এম ইকবাল : হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বাবা- মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
১৮ মে বুধবার দুপুর ২ টায় বালিমুড়া ঈদগাঁ মাঠে প্রথম ও দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এর আগে ১৮ মে রাত ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও কর্মময় জীবনে মো. মোস্তাফিজুর রহমান তালুকদার ইউনিয়ন আ’লীগের সভাপতি, দেড় যুগের বেশি সময় ধরে ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সদস্য, রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা শাখার সদস্য, ঢাকাস্থ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা সমিতির সদস্য ছাড়াও মানুরী ফাজিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য, ঘনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য ও মনতলা হামিদয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও বালিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থানা কমিটির সভাপতি এবং ঢাকা বঙ্গ বাজারের সুনামধন্য ব্যবসায়ী ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
জানাযা নামাজের পূর্বে স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সম্পাদক আবু সাহেদ সরকার, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর- রশিদ, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন মিয়াজি, সাবেক মেম্বার সাইফুল ইসলাম, মানুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান কাউছার উল আলম কামরুল, সাবেক যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, হাজী সফিকুর রহমান, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা জাকির খান বাবু, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা মিজানুর রহমান ভদ্র, আনোয়ার হোসেন খোকন আখন্দ প্রমূখ।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।