বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তথ্য অধিদপ্তরের আয়োজনে নেতৃস্থানীয়দের ওরিয়েন্টেশন কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪:৪০ পিএম
ফরিদগঞ্জে তথ্য অধিদপ্তরের আয়োজনে নেতৃস্থানীয়দের ওরিয়েন্টেশন কর্মশালা

এস এম ইকবাল : ফরিদগঞ্জে নারী-শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধিনে জিওবি খাতে নেতৃস্থানীদের অংশ গ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এসময় নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার, জন্ম নিবন্ধন, শিক্ষা, পানিতে ডোবে শিশুর মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সু-রক্ষা ও দূর্যোগকালীন নারী-শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ সড়কসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.কামরুল হাসান, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সচেতন মহলের মানুষজন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital