শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

উপজেলা ও পৌর জাপার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ১:৫৩ পিএম
উপজেলা ও পৌর জাপার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায়

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কৃতি সন্তান, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়া বলেছেন, দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর জেলা জাতীয় পা‌র্টির স‌স্মেলন অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে।

এই সন্মেলনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় পাটি কে শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করা হবে। শুধু তাই নয়, তৃণমূল থেকে সংগঠন কে ঢেলে সাজানো হবে। তাই আগামী ১১ জুন স‌ম্মেলন‌কে সফল কর‌তে সকল‌ নেতাকর্মী‌দের কে প‌রিশ্রম কর‌তে হ‌বে এবং সন্মেলন সফল করতে হবে ।

তিনি বলেন, জাতীয় পাটি দেশ পরিচালনাকালে চাঁদপুরে প্রধানমন্ত্রীসহ বেশ কজন মন্ত্রী দিয়েছেন। এই জেলায় শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় পাটি ছিলো। তাই পল্লীবন্ধু প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পাটির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পাটি কে আগামীতে দেশ পরিচালনায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাঁদপুর থেকে নতুন উদ্যমে কাজ শুরু হলো।

তিনি স‌ম্মেল‌নে পা‌র্টির চেয়ারম‌্যানসহ কেন্দ্রীয় অ‌নেক নেতৃবৃন্দ আসছে তাই এ জেলার সুনাম অক্ষুন্ন রাখ‌তে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ নেতৃত্বে সকল কে কাজ কাজ করার আহবান জানান । তিনি বলেন, সন্মেলন হবে, একটি পদে একাধিক প্রার্থী থাকবে। কিন্তু মনে রাখতে হবে আমরা এরশাদ সৈনিকরা এক ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসার রাজনীতি জাতীয় পাটি করে না।

Model Hospital

আপনারা প্রত্যেকে স্ব স্ব উপ‌জেলা, ইউ‌নিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী‌দের উপ‌স্থি‌তি নি‌শ্চিত কর‌বেন। সক‌লের উপ‌স্থি‌তি কেন্দ্রীয় নেতৃবৃ‌ন্দের কা‌ছে চাঁদপুরকে তু‌লে ধর‌বে।

এমরান হোসেন মিয়া গতকাল ২০ মে শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘরস্হ পালকি কমিউনিটি সেন্টারে আগামী ১১ জুন জেলা জাতীয় পাটির সন্মেলন উপলক্ষে জেলা জাতীয় পাটির ১৫ টি ইউনিট বা ৮ টি উপজেলা ও ৭ টি পৌর জাতীয় পাটির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, আবুল কালাম আজাদ টুলু, বোরহান উদ্দিন মোল্লা, জাতীয় মহিলা পাটির চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক পারুল বেগম, জেলা জাতীয় পাটির সদস্য রফিকুল ইসলাম খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পাটির আহবায়ক আঃ আউয়াল পাটোয়ারী, কচুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এমদাদুল হক রুমন, কচুয়া পৌর জাতীয় পাটির সভাপতি মিজানুর রহমান খান, শাহরাস্তি উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, ছেঙ্গারচর পৌর জাতীয় পাটির সভাপতি সেলিম মোল্লা, চাঁদপুর পৌর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি, যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন, পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জে এইচ টিপু, জাতীয় সাইবার পাটির জাকারিয়া হান্নান প্রমুখ।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।