শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁসক সহযোগী অধ্যাপক পদে দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তার যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৬:০৫ পিএম
চাঁসক সহযোগী অধ্যাপক পদে দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তার যোগদান

ক্যাম্পাস রিপোর্ট : গতকাল (২২ মে) রবিবার সকাল দশটায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে অমর চন্দ্র দাস এবং ইসলামী শিক্ষা বিভাগে সহযোগী অধ্যাপক পদে শাহ্ মোঃ মাছুম বিল্লাহ দায়িত্বভার গ্রহণ করেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আজিম উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান এবং শরীফ মাহমুদ চিশতী উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘শিক্ষার্থীবান্ধব, মেধাবী ও চৌকস এই কর্মকর্তাদ্বয় চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগ এবং ইসলামী শিক্ষা বিভাগে যোগদান করায় চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক সংকট অনেকটা দূর হয়েছে।

Model Hospital

অমর চন্দ্র দাস এবং শাহ মোঃ মাছুম বিল্লাহ তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাঁদপুরের শিক্ষার্থীদের তথা চাঁদপুরবাসীর মন জয় করে নিবে বলে আমার বিশ্বাস।’’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital