শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ব্যাটারী চালিত যানবাহন চালকদের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১২:১৯ পিএম
ফরিদগঞ্জে ব্যাটারী চালিত যানবাহন চালকদের সংবাদ সম্মেলন

এস এম ইকবাল : ২য় শ্রেনীর চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক ব্যাটারী চালিত অটো বাইকের নিবন্ধনের ফি প্রতি বছরে ১৪হাজার ৪শ টাকা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক উপজেলা শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি।

১৫ নভেম্বর সোমবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ব্যাটারী চালিত রিক্সা ভ্যান-ইজিবাইক জনগণের চলাচলে আপেক্ষিক অর্থে দ্রুততম সময়ে অপেক্ষাকৃত কম খরচে যাতায়াত করতে পারায় ব্যাপক জনপ্রিয় যানবাহন হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে । কিন্তু ২য় শ্রেনীর ফরিদগঞ্জ পৌরসভা লাইসেন্স এর নামে জোরপূর্বক টাকা আদায় এলকার মানুষ প্রত্যক্ষ করছে।

এ নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে আতংক বিরাজ করছে এবং ক্ষোভে ফেঁটে পড়ছে। মাত্রাতিরিক্ত টাকা আদায় বিষয়ে কোন সুরাহা না হলে যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনার আশংকা করছে অনেকেই। আগামী ২১ নভেম্বর শহীদ মিনারে সমাবেশ ও মেয়র বরাবর স্মারক লিপি দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।

Model Hospital

প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বাসদের (মার্ক্সবাদ) নেতা কমরেড আলমগীর হোসেন দুলাল, তবারুক উল্ল্যা, কমরেড জি এম বাদশা, সংগঠনের নেতা খোরশদ আলম, মোহাম্মদ আলী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital