শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৫:০৬ পিএম
হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের মতবিনিময় সভা
সংবাদ বিজ্ঞপ্তি : হাজীগঞ্জ উপজেলা যুব অধিকারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাংবাদিক জাকির মজুমদারের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সমন্বয়ক মুরাদ মজুমদারের সঞ্চালনায় এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ আহবায়ক সালমান ফারসি সোহাগ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়াজ মোরশেদ, জেলা অর্থ সচিব ওমর সালমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী ও সহ-সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ ।
অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন।
বক্তারা মানুষের অধিকার, জাতীয় স্বার্থ, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।
মতবিনিময় সভায় ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনুস মোহাম্মদ, আহসান শেখ, মোঃ আলম, শাহপরান, মুক্তার আহমেদ, যুবনেতা রাসেল হোসেন, রাজু আহমেদ ও ডা.সুজন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital