বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া কন্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ৩:৫৭ পিএম
কচুয়া কন্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মো. রাছেল : কচুয়া থেকে প্রকাশিত প্রথম পাক্ষিক পত্রিকা কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৭ মে শুক্রবার রাতে পৌরসভাধীন জমজম টাওয়ারের ৮ম তলায় কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন মিলনায়তনে পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনার সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠুর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।

কচুয়া কন্ঠের নির্বাহী সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কচুয়া কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্লাহ হাবিব।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান রাবিকুল হাসান, কচুয়া বার্তার সম্পাদক সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, শিখড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক ওমর ফারুক সাইম, উপদেষ্টা তরিকুল ইসলাম, কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলার শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমূখ।

আলোচনা সভা শেষে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ। পরে সাংবাদিক ও সুধীজনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কচুয়া প্রেসক্লবের সাংবাদিক বৃন্দ, সুধীজন ও কচুয়া কন্ঠ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital