সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৬ পিএম
ফরিদগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১৪ নভেম্বর রোববার সন্ধায় ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম সাফুয়া এলাকার মজুমদার বাড়িতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্কুল শিক্ষার্থী আরিফা আক্তার আঁচল (১৫)।
পরিবার সূত্রে জানাযায়, আত্মহত্যাকারী স্কুল শিক্ষার্থী আরিফা আক্তার আঁচল ঐ বাড়ির  প্রবাসী আনোয়ার হোসেন এর মেয়ে ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
আরিফার মা সাজেদা বেগম জানান, আমি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট মেয়েকে ডাক্তার দেখাতে যাই। পরে সন্ধ্যায় বাড়ি থেকে ফোন আসে আমার মেয়ে আত্মহত্যা করেছে এবং বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমি যখন ডাক্তারের কাছে যাই তখন মেয়ে স্কুলে ছিল। কি কারণে আরিফা আত্মহত্যা করেছে তা আমার বোধগম্য নয়। তবে স্থানীয়রা আত্মহত্যার ঘটনাটি রহস্য জনক বলে মনে করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের লাশ মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।