বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ২:০৬ পিএম
শাহরাস্তিতে দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
রাফিউ হাসান : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য প্রশাসন অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় শাহরাস্তি উপজেলায় দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
২৯ মে রবিবার বিকেলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার উয়ারুক, শাহরাস্তি গেইট দোয়াভাংগা ও কালিবাড়ীতে অবস্হিত চারটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন জানান, নিবন্ধন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মেহের কালীবাড়ি বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল, মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তি গেইট দোয়াভাংগায় নিউ এ্যপোলো ডায়াগনস্টিক সেন্টার, উয়ারুক বাজারে অবস্থিত কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টার সিলগালা করা হয়।
তিনি জানান, নিবন্ধন বিহীন প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital