শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আদালতের নির্দেশে উচ্ছেদের মাধ্যমে ১.৭৭ একর  সম্পত্তি উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ মে, ২০২২, ৬:০৬ পিএম
শাহরাস্তিতে আদালতের নির্দেশে উচ্ছেদের মাধ্যমে ১.৭৭ একর  সম্পত্তি উদ্ধার
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘদিন ধরে চলমান ভূমি সংক্রান্ত একটি  মামলায় আদালতের রায়ের মাধ্যমে  নিষ্পত্তি হয়েছে।
সোমবার দুপুরে(৩০- মে) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির রাড়া গ্রামের ভূমির প্রকৃত মালিককে সম্পত্তি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর জজকোর্টের বিজ্ঞ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন বৃষ্টি উপেক্ষা করে দিনভর এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মৃত হোসনে আরা মৃত্যুর পরে তাহার ওয়ারিশ নুরু মিয়া,  মোঃ আক্তার হোসেন, মো. মিরন মিয়া, জাহাঙ্গীর আলমের মৃত্যুর পরে তাহার ওয়ারিশ, খোদেজা বেগম, হাবিবুর রহমান, না: মাহফুজ, না: হাফিজুর রহমান, পান্না  আক্তার  বিউটি, মঞ্জুমা বেগম, আনোয়ারা বেগম সকলের পিতা মৃত খলিলুর রহমান।
এছাড়া নাবালক গণের পক্ষে স্বাভাবিক অভিভাবক মাতা ডিক্রীদার ধারা না: রুমা আক্তার, না: আলামিন, নাবালক শহিদুল ইসলাম, নাবালক কামরুল ইসলাম, নাবালক ইমরুল ইসলাম সকলের পিতা মৃত মনির হোসেন শাহরাস্তি উপজেলার রাড়া গ্রামের অধিবাসী, হাল সাং বাজিতপুর ডাকঘর ও উপজেলা যুলি জেলা মৌলভীবাজার নাবালক গণের পক্ষে স্বাভাবিক অভিভাবক মাতা নেহেরুর বেগম বাদি হিসাবে এ মামলা পরিচালনা করে আসছিল।
একই গ্রামের ওই মামলার বিবাদী এ এইচ এম মহিউদ্দিন পিতা-মৃত হুমায়ুন কবির পাটোয়ারী, ইফফাত আরা বেগম স্বামী ফজলুল হক  সাং মকিমাবাদ উপজেলা হাজিগঞ্জ, ইসরাত জাহান স্বামী দিদারুল আলম সাং পেরপেটি উপজেলা বগুড়া জেলা কুমিল্লা, নুসরাত জাহান স্বামী নুরে আলম সাং কাজিরগাঁও ডাকঘর ও উপজেলা হাজিগঞ্জ, নুসরাত জাহান পিতা হুমায়ুন কবির, মৃত খাতুনে জান্নাত স্বামী মৃতঃ হুমায়ুন কবির, উভয়ের সাং ডাকঘর উয়ারুক উপজেলা শাহরাস্তি, হোসনেয়ারা বেগম স্বামী এরশাদ উল্লাহ ভূঁইয়া সাং ফুলচো ডাকঘর কেশরাঙ্গা শাহরাস্তি চাঁদপুর।
উভয় পক্ষের  মধ্যে চলমান মামলাটি শাহরাস্তি বিজ্ঞ সহকারি জজ আদালত দে: বন্টন ০২/২০০৮ ইং নং মোকাদ্দমা মূলে ডিক্রী পাইয়া তৎমূলে  দেওয়ানী ডিং০১/২০২২ ইং নং মূলে বিজ্ঞ আদালতের আদেশে জেলা জজ আদালতের  নাজির/ নায়েব  নাজির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নিম্ন তপশিল ভূমি বাদী ডিক্রীদার ১(ক) নুর মিয়া গংকে ডোল শহরতের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া নিমিত্তে একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়। সেখানে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা অধীন সাবেক ২৩৪  নং রাড়া মৌজার সি .এস ২০ নং খতিয়ানভুক্ত সাবেক ১১৯/৭০২ চিটা ১০ দাগে,১০ একর সর্বমোট ১.৭৭ এর একর ভূমি উদ্ধার করে তার প্রকৃত মালিক কে বুঝিয়ে দেয়া জন্য বিজ্ঞ আদালত কর্তৃক নির্দেশ প্রদান করা হয় ।
উক্ত অভিযান পরিচালনা করেন শাহরাস্তি সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স, চাঁদপুর জেলা আদালত নায়েব/নাজির গাফফার খাঁন নাদিম, জারীকারক মোঃ মিজানুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ভূমির প্রকৃত মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমির প্রকৃত মালিক আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় হওয়াতে তার মামলাটি দীর্ঘদিন ধরে লিগ্যালএইড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।