বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুন, ২০২২, ২:৫১ পিএম
চাঁদপুর সরকারি কলেজে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ক্যাম্পাস রিপোর্ট : মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে ১ জুন, বুধবার আনন্দঘন পরিবেশে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বেলা ১২টায় শিক্ষক কর্মকর্তাবৃন্দ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এর সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হন।

এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাসুদ আলম। সকল বক্তাই চাঁদপুর সরকারি কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হয় প্রতিষ্ঠাকালীন সময়ে যারা জামি দান করেছেন, যারা নগদ অর্থ দিয়েছেন এবং যারা মেধা ও শ্রম দিয়ে কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের সকলকে।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুরের জনগণের স্বপ্ন, আশা ভালোবাসার প্রতীক। কলেজটির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে চাঁদপুরবাসীর সাহায্য সহযোগিতায় কলেজ আজ এই পর্যায়ে এসেছে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার পদধূলিতে ধন্য চাঁদপুর সরকারি কলেজ। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী এ কলেজের বীর সেনা ছাত্রদের।

Model Hospital

চাঁদপুর সরকারি কলেজ অনেক এগিয়েছে এবং আরো এগিয়ে যাবে। সম্প্রতি কলেজের দৃষ্টি নন্দনমূল ফটক নির্মাণ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গ্যালারী নির্মাণ,বাস্কেট বল গাউন্ ডসংস্কার, স্থায়ী শেখ রাসেল দেয়ালিকা স্থাপন, আন্তর্জাতিক মানের জার্ণাল প্রকাশ এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া ছাত্রী মিলনায়তনের সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং লাইব্রেরির আধুনিকায়ন, কলেজ মাঠের চারদিকে ওয়াকওয়ে নির্মাণ, মাঠের পাশের লেকের সংস্কার কাজ চলমান রয়েছে।

তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। চাঁদপুর সরকারি কলেজ তথা চাঁদপুরের উন্নয়নের রূপকার চাঁদপুরের গণমানুষের নেত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি কে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। এছাড়াও মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের সকলকেই কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। প্রফেসর অসিত বরণ দাশ কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের জন্য সাতদিনের কর্মসূচী (র‌্যালী, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিকঅনুষ্ঠানমালা, বাস্কেটবলপ্রতিযোগিতা, ক্যাম্পাসপরিচ্ছন্নতাকার্যক্রম ও দু’আমাহফিল) ঘোষনা করেন।

আলোচনা সভা শেষে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখার জন্য কলেজ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মিষ্টি বিতরণ করেন।

বেলা ৩টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, সকল বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

আগামী সাত দিন চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক শিক্ষার্র্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital