বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় মামলা, ইউপি সদস্য’সহ আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১:১৪ পিএম
মতলব উত্তরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় মামলা, ইউপি সদস্য’সহ আটক ৩

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনায় ইউপি সদস্য’সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো- এনায়েতনগর গ্রামের রহমত উল্লার ছেলে মামুন (৩০), দক্ষিণ ফতেপুর গ্রামের আলমগীর (৪০) ও মধ্য ঠেটালিয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২)।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীর উপর রবিবার সকালে সাহেব বাজার এলাকায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর সমর্থকরা হামলা করে।

এ ঘটনায় নুরুল ইসলাম পাটোয়ারীর মাথা ফাটিয়ে ফেলে। এ ঘটনায় তিনি আজমল হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে আরো ১৫-২০জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করে।

Model Hospital

এ মামলায় এ তিনজনকে আটক করা হয়।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital