শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের ৩ যুবকের জানাযায় জনতার ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৪:০৮ পিএম
পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের ৩ যুবকের জানাযায় জনতার ঢল
মাসুদ হোসেন : পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুন) রাত পৌনে একটার সময় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও বিক্রমপুরের ৩ জন।
জানা যায়, চাঁদপুরের ৩ যুবকের মধ্যে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলী এলাকার কলমতর গাজী বাড়ির এনায়েত উল্যাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দমকের গাঁও কাজী বাড়ির জাহাঙ্গীর কাজীর ছেলে জিহাদ কাজী (২০) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেতুয়া পাটওয়ারী বাড়ির আবুল কালাম পাটওয়ারীর ছেলে আহাদ পাটওয়ারী (২০)। এবং অন্য তিনজনের মধ্যে তাদের বন্ধু বিক্রমপুরের একজন, সিএনজি চালক একজন ও ঐ এলাকার যাত্রী একজন।
চাঁদপুরের ৩জন ঢাকায় নিউ মার্কেট এলাকায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন এবং একে অপরের আত্মীয়। হাইওয়ে টহল পুলিশ তাদের উদ্ধার করেন। এদিকে আহাদ পাটওয়ারী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়ে জ্ঞান ফিরলে অন্য বন্ধুদের মৃত্যুর কথা জানতে পেরে সাথে সাথেই স্ট্রোক করে তারও মৃত্যু হয়।
সামাদের বড় ভাই জানান, তারা চার বন্ধু মিলে শুক্রবার পদ্মা সেতু দেখতে যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রওনার দেয়ার কথা থাকলেও রাত ১০-১১টার দিকে রওনা দেন একটি সিএনজি নিয়ে। তাদের সিএনজিতে একজন যাত্রীও উঠেন। সিএনজি চলা অবস্থায় সামনে একটি লরি ইউটার্ন করার সময় সিএনজি স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আঘাত করে। এসময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ও চালকসহ সকলেই ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পর নিহত হন। চাঁদপুরের তিনজনের সাথে বিক্রমপুরের দুইজনের মধ্যে একজন তাদের বন্ধু ও অন্যজন তাদের রিসিভ করার কথা ছিল। এবং ইলিশা হোটেলে ডিনার করে ওখানেই রাত্রীযাপন করবে বলে জানা যায়।
নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে। এবং দুর্ঘটনায় নিহতদের ভিন্ন ভিন্ন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পিএম
কচুয়ায় উত্তর ডুমুরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মা সমাবেশ অনুষ্ঠিত

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা

​​”মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ার ৬৪নং উত্তর ডুমুরিয়া ৮ম শ্রেণিতে উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

​বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: এমদাদুল হকের সভাপতিত্বে এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানিবাস আইনজীবী মো: ইব্রাহিম ও প্রকৌশলী কাউছার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা শিক্ষা বিষয়ক সমন্বয়কারী প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই কেবল পাঠ্যপুস্তক মুখস্থ করিয়ে নয়, বরং তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে।

​তিনি আরও বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষা সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মায়েরা। মায়েরা যদি সচেতন হন, তবে সন্তানের পড়ালেখা এবং চরিত্র গঠন শতভাগ নিশ্চিত হয়। আজকের এই মা সমাবেশ প্রমাণ করে যে, অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সচেতন।

Model Hospital

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর মিয়াজী ও মোস্তাফিজুর রহমান,​কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ​বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বোরহান উদ্দিন মজুমদার ও মোঃ দ্বীন ইসলাম খন্দকার।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল খান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোশাররফ হোসেন, আব্দুর রহিম, শাহাদাত হোসেন মৃধা, সহকারী শিক্ষক নাঝরিন সুলতানা, মাসুদ মিয়াজী এবং ইউপি সদস্য আব্দুল হান্নান, ছাত্রদল নেতা মো: নুরুল আমিন প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে মায়েদের সচেতনতা ও অসামান্য ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করেন।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।