বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে; মোহাম্মদ হোসাইন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ৬:১৯ এম
শিক্ষার মান উন্নয়নে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে; মোহাম্মদ হোসাইন
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরনের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ মজুমদারের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন ইঞ্জিঃ মোঃ হোসাইন।
পরবর্তী সকাল ১১ঃ৩০ মিঃ শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ এবং বিকাল ৩ঃ৩০ মিঃ হাজীগঞ্জ উপজেলার ১১৭ নং কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগৈ উচ্চ বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইব্রাহিম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, রাগৈ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য জনাব আমির বাসার, জনাব আব্দুল কুদ্দুস, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সদস্য জনাব মাহবুব চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জনাব হোসেন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি জনাব ফারুক আহমেদ, ডাকাতিয়ার সভাপতি জনাব রাকিব উদ্দিন, জেলা ছাত্রলীগের উপ সম্পাদক ওমর ফারুক দর্জি, সদস্য সুমন মিয়াজি, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, জনাব মোঃ মোস্তফা সর্দার, রাগৈ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জনাব মোঃ ওমর ফারুক, রাগৈ ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনাব মাইন উদ্দিন।
হাজীগঞ্জ ১১৭ নং কংগাইশ প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি হাজী আনু মিয়া, পৌর আওয়ামীলীগের সদস্য আনিছ কাজী, জনাব আলহাজ্ব সালামত বেপারী, জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক জনাব কামাল হোসেন, সদস্য নিরু, অপু সহ আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলীগঞ্জ হাই স্কুলের শিক্ষক জনাব মোঃ সোহেল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব খাজা ওসমান হারুনী মামুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital