বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের কৃষিতে সফল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ২:২৭ পিএম
মতলব উত্তরের কৃষিতে সফল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক : কৃষি বৈচিত্র্যে ভরপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা। খাদ্যশস্য উৎপাদনে অন্যতম একটি উপজেলা। মেঘনা ধনাগোদা সেচপ্রকল্পের আওতায় মোট জমির পরিমাণ ১৭০০০ হেক্টর ও চরঅঞ্চলে ১৩৯০ হেক্টর সহ নীট ফসলী জমি ১৮,৩৯০ হেক্টর। এর মধ্যে এক ফসলী জমি ৪৪২৯ হেক্টর, দুই ফসলী জমি ১০৭০২ হেক্টর তিন ফসলী জমি১৭০০ হেক্টর। এই উপজেলাকে কৃষিক্ষেত্রে সমৃদ্ধ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন।
তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের ২৯ ব্যাচের একজন চৌকশ অফিসার। গত ৫ ই জুন ২০১৭ খ্রি. তারিখে উপজেলায় যোগদানের পর থেকেই কৃষি বিভাগের কার্যক্রমকে কৃষকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াসহ আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে দৃশ্যমান কাজের তাগিদে, কখনো অফিসে, কখনো ফসলের মাঠে আবার কখনো ছোটাছুটি করছেন বিলের জলাবদ্ধতা নিরসনে। কৃষকদের ন্যায্য মুল্যে সার নিশ্চিত করনে কখনো চালাচ্ছেন মনিটরিং কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকদের কাছে উচ্চমূল্যের ফসল চাষ ও এর সম্প্রসারণে দলগতভাবে কাজ করছেন ওই কৃষি অফিসার। কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের অর্জনসমূহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান কার্যক্রম সমূহ বাস্তবায়নে সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন। শস্য নিবিড়তা বৃদ্ধি, সাথী ও আন্তঃমিশ্র ফসল চাষ, কন্দাল ফসলের চাষ, ফুল চাষ, মসলা জাতীয় ফসলের চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট, ট্রাাইকো কম্পোস্ট এর ব্যবহার, তিল চাষ, ডাল জাতীয় শস্যের সম্প্রসারণ, তেল জাতীয় ফসলের সম্প্রসারণ, মৌচাষ, নতুন ফসল পেরিলা, সূর্যমুখী,তরমুজ  এর সম্প্রসারণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নসহ নানা ধরনের জনসচেতনতা মূলক কার্যক্রম চালাচ্ছেন।
দায়িত্ব নেয়ার পর বিগত কয়েকটি ফলদ বৃক্ষমেলা করেছেন যা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি কর্তৃক প্রশংসিত হয়। ২০২২ মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় তার নেতৃত্বে কৃষি বিভাগ কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তথ্যসহ সুন্দরভাবে উপস্থাপন করেন। ২০২১-২২ অর্থ বছরে অত্র উপজেলার গজরা ইউনিয়নে সমালয়ে ধান চাষে সফলতা অর্জন করেন। মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রীর ড.শামসুল আলম তার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital