শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে চাঁদপুর জেলা শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ৩:১৬ পিএম
জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে চাঁদপুর জেলা শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৬জুন (সোমবার) দুপুর ১টায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারীকে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, মরহুম রুশদী সাহেবের দাদা এ শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রতিষ্ঠা করে গেছেন। সেই প্রতিষ্ঠানগুলো এখন সাংবাদিক সোহেল রুশদী সাহেব খুব সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। রুশদী সাবের মত লোকদের এ কাজগুলোতে আমাদের সকলের সহযোগিতা করা একান্ত প্রয়োজন। সমাজে কাজ করা লোকের অভাব রয়েছে। তাই যারা সমাজের উন্নয়নে ও দেশের উন্নয়নে কাজ করে তাদের সহযোগিতা করতে হবে। তিনি যেন এ প্রতিষ্ঠানগুলো ভবিষতে সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন এ দোয়া থাকবে। রুশদী সাব যখনই আমাকে ওনার প্রতিষ্ঠানে ডেকেছেন, আমি গিয়েছি। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায় প্রতিষ্ঠান গুলোতে নান্দনিক বহুতল বিশিষ্ট ভবন হয়েছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি সঠিকভাবে কাজ করতে। কাজ করার মাঝে ভুলত্রুটি হতে পারে। ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতার মাঝে থেকেই আমাদের কাজ করতে হয়। আমি চাই সাংবাদিক সোহেল রুশদী সাহেব প্রতিষ্ঠান গুলোকে কাজের মাধ্যমে এগিয়ে নিবেন। আপনাদের প্রতিষ্ঠানগুলো এখন অবকাঠামোসহ অনেক উন্নয়ন হয়েছে। আমাকে এ বিদায়লগ্নে সংবর্ধনা দেওয়া রুশদী সাহেবসহ সকলের প্রতি কৃতজ্ঞ থাকব।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, জেলা শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন মহোদয় চাকুরী জীবনে বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমার দেখা একজন সফল শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন সাহেব। তিনি শিক্ষার উন্নয়নে সবসময় নিরলসভাবে কাজ করেছেন। শিক্ষা অফিসে আমাদের অনেক কাজ থাকে। গিয়াসউদ্দিন মহোদয় ব্যক্তি হিসেবে অনেক ভালো। তিনি উনার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। আমি ওনার অবসর জীবন যেন ভালো কাটে সেই কামনাই থাকবে।

তিনি আরো বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে ৪তলা একাডেমিক ভবন পেয়েছি। দেশে অনেক এগিয়ে যাচ্ছে। সে সাথে শিক্ষামন্ত্রীর একান্ত প্রচেষ্টায় শিক্ষা মানউন্নয়ন হচ্ছে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মাহবুবুর রহমান, প্রদর্শক মো: মুনজুর হোসেন পাটওয়ারী, শিক্ষা অফিসারের সিএ মো: সিরাজুল ইসলাম, কম্পিউটার অপারেটর মো: জালাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সবশেষে চাঁদপুরের বিদায়ী জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
উল্লেখ্য গতকাল ৬ জুন-২০২২ চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী চাকুরী থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহন করেন ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।