সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা সমন্বয় করব : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ২:৫৭ পিএম
শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা সমন্বয় করব : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম’পি বলেছেন করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৯ মাস পরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেরিতে পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সমন্বয়ের কাজ করছে সরকার। ভয়াবহ মহামারির ধকল কাটিয়ে এখন যে পরীক্ষা নেওয়া হচ্ছে, তার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এবং দেশবাসীর আন্তরিকতা ছিল। সবার সহযোগিতা ছিল বলেই এখন শান্তিপূর্ণ পরিবেশে তা সম্ভব হয়েছে।

আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাই, আমরা পরীক্ষাটি নিতে পেরেছি। শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা আমরা সমন্বয় করব। আশা করি কারও অসুবিধা হবে না।

তিনি মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও আল আমিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২২ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সুযোগ ছিল না। এখনও দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিস্থিতি নেই। তারপরও আমরা দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার যেখানে অসাম্প্রদায়িক চেতনাবোধে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে প্রতিক্রিয়াশীল চিহ্নিত চক্র বিএনপি-জামায়াত এবং তাদের দোসররা এই সরকারের উন্নয়নের বিরুদ্ধে একজোট হয়ে নানা অপকর্ম করছে। তাই দেশের পক্ষে সব শুভবুদ্ধির মানুষকে অশুভ শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে বানচাল করতে ওরা দেশে বিভেদ সৃষ্টি করছে। আর তা এখনই রুখে দিতে হবে।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস, আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অবঃ) ড. শাহাদাত হোসেন শিকদার।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।