বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসককে গ্রাম পুলিশের কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১২:৪৯ পিএম
চাঁদপুর জেলা প্রশাসককে গ্রাম পুলিশের কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা
সজীব খান : বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী চাঁদপুর জেলা শাখার উদ্যােগে নবাগত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ  কামরুল হাসানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার সভাপতি আঃ রশিদ বেপারী,সাধারণ সম্পাদক নিত্য চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন দেওয়ান, থানার সভাপতি হাবিব দেওয়ান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিদার, সহ- সভাপতি আকবর হোসেন, হাজিগঞ্জ উপজেলা কমিটির সদস্য রিপন দাস।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।