সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বজ্রপাতে গবাদি পশুর মৃত্যু ! অল্পের জন্য গৃহকর্ত্রীর প্রাণরক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ২:৪৮ পিএম
শাহরাস্তিতে বজ্রপাতে গবাদি পশুর মৃত্যু ! অল্পের জন্য গৃহকর্ত্রীর প্রাণরক্ষা

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বজ্রপাতে দুটি গাভী ও একটি বাছুর প্রাণ হারিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে গাভীর মালিক গৃহকর্তার  স্ত্রী । বৃহস্পতিবার দুপুরে(৯- জুন) শাহরাস্তি পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ছিকুটিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন সে মহল্লার কবিরাজ বাড়ির দরিদ্র কৃষক কমল কিশোর লুভের স্ত্রী অনিতা সরকার তার ছোট বড়  ৩ টি গাভী  ও গরুর বাছুর নিয়ে ঘাস খাওয়াতে মাঠে বেঁধে আসে। পরবর্তীতে দুপুর ২:৩০ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি ছুটে যান প্রিয় গাভী ও বাছুরের জন্য। সেখানে গিয়ে তিনি গরুর খুঁটি উঠিয়ে গাভীর পিছনে পিছনে ছুটতে থাকেন, এরই মধ্যে প্রচণ্ড বেগে  বজ্রপাতের শব্দে তিনি লুটিয়ে পড়েন মাটিতে।ওই সময় কিছু দূরে অবস্থান নেওয়া তার  স্বামী লুভ  ছুটে এসে স্ত্রীকে জীবিত পেলও প্রিয় গাভী ও বাছুরকে মৃত দেখতে পায়। পরে তাদের আহাজারিতে স্থানীয়রা ছুটে এসে হত দরিদ্র পরিবারকে সান্ত্বনা দেয়। এরই   মধ্যে এ কষ্টের কথা সমগ্র এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার (এ এস আই)  রুহুল আমিন ও তাফাজ্জল হোসেন  স্থানীয় কাউন্সিলর মিজান মোল্লা ছুটে যান সেখানে।  উল্লেখ্য, হতদরিদ্র পরিবারের সম্পদ বলতে এ গাভী ও বাছুর তিনটি ছিল ,যার বাজারমূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রিয় পোষা প্রাণীকে হারিয়ে হত দরিদ্র কৃষক লুভের স্ত্রী অনিতার  আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।এই দুর্ঘটনা প্রসঙ্গে, সাবেক শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ বলেন, বর্ষা ও বজ্রপাত মৌসুমে গবাদি পশু পালনকারীদের আবহাওয়ার বিষয়ে আরো সর্তকতা অবলম্বন করতে হবে,  তা হলে  মহামূল্যবান প্রাণ ও আর্থিক ক্ষতি  বহুলাংশে  নিয়ন্ত্রণ করা যাবে।

Model Hospital

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”