সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বোগদাদ-পিকাআপ সংঘর্ষে আহত চালকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৩:৪৯ পিএম
চাঁদপুরে বোগদাদ-পিকাআপ সংঘর্ষে আহত চালকের মৃত্যু
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বারেক এসপির বাড়ির সামনে গত ৯ জুন বৃহস্পতিবার মুষলধারা বৃষ্টিতে ফাঁকা রাস্তায় বোগদাদ- পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিন দুপুর সোয়া ২টায় দুর্ঘটনায় গুরুতর আহত চালক মোহাম্মদ লেয়াকত বেপারী গত ১০ জুন শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
চালক লেয়াকত বেপারীর মৃত্যু নিয়ে তার গ্রামের বাড়ি সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের গাবতলী এলাকার মানুষ শুক্রবার সন্ধ্যার পরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর প্রাণবন্ত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এক পর্যায়ে বোগদাদ বাস মালিক পক্ষ ও মৃত ব্যক্তির পরিবারের সাথে ১ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতায় আনেন। এবং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর ব্যক্তিগত পক্ষ থেকে আরো ১০ হাজার টাকা দেয়ার আশ্বাস দেন। মৃত লেয়াকত বেপারীর লাশ শনিবার বাদ ফজর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে এসে একটি পিকআপ ক্রয় করে নিজেই চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও তিন মেয়ে রেখে যান।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিভেজা ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বোগদাদ বাস চাঁদপুরগামী একটি সাদা রংয়ের ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭৯ নাম্বারের পিকআপকে আঘাত করে চলে যায়। পরে বাকিলায় ঘাতক বাসটিকে আটক করে স্থানীয়রা।
এদিকে পিকআপের সামনের অংশ ভেঙ্গে চালক মোহাম্মদ লেয়াকত বেপারীর পাঁ বাহিরে বের হয় যাওয়ায় ভিতর থেকে বের হতে না পেরে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন সাবাল দিয়ে বহু চেষ্টার বিনিময়ে তাকে টেনে হিচড়ে ক্ষত বিক্ষত অবস্থায় বের করেন এবং চালকের সহযোগীসহ তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেপার করেন।
এদিকে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”