বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে কলাকান্দা ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৩০ পিএম
মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে কলাকান্দা ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তর ব্যুরোঃ বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা.) বিরুদ্ধে ভারতের বিজিবির মুখপাত্র নুপুর শর্মা এবং জিন্দাল যে অপমানজনক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার প্রতিবাদে মতলব উত্তর ৬নং কলাকান্দা ইউনিয়ন নবী প্রেমিকদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দশানী কেন্দ্রীয় কবরস্থান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
হাফেজ মাওলানা গাজী এমদাদুল হক মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আতাউল্যাহ মহসিন, মাওলানা এমদাদুল্লাহ ফয়সাল, মাওলানা মেহরাব হোসেন, ক্বারি মাইনূদ্দিন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ইমরান এবং ইউপি সদস্য সামসুদ্দীন ছৈয়াল।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সোলেমান সৈয়াল, আবুল কাসেম সৈয়াল, হাজী গোলাম হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ আহসান হাবিব মিজি, সৈকত সওকত সৈয়াল, মোঃ শফিকুল ইসলাম, মো সজল মাষ্টার, মোঃ ওয়ায়েজ কুরুনি, মাওলানা সাইফুল ইসলাম, মো. মজিবুর রহমান কাল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।