শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৫:০২ পিএম
কচুয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২

মোঃ রাছেলঃ চাঁদুপরের কচুয়ায় ৪০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়ান্দো পুলিশ।

১৩ জুন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি ভাই ভাই ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশের্^র রাস্তার উপর থেকে মাদক কারবারের সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, দক্ষিণ পালগিরি মুন্সি বাড়ির ওমর ফারুক মুন্সির ছেলে পারভেজ মুন্সি (৩০) এবং হাসিমপুর মজুমদার বাড়ির মৃত আলী আকবরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম মনু (২৮)। এ ব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪২, তারিখ- ১৩/০৬/২০২২ইং।  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

 

Model Hospital

 

হাজীগঞ্জের মিনি ম্যারাথনে ‘চ্যাম্পিয়ন’ শাহরাস্তির মেহেদী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম
হাজীগঞ্জের মিনি ম্যারাথনে ‘চ্যাম্পিয়ন’ শাহরাস্তির মেহেদী

চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ক্যাটাগরি এ-তে প্রথম স্থান অর্জন করেছেন শাহরাস্তির পাথৈর গ্রামের সন্তান মো. মেহেদী হাসান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ, চাঁদপুরের আয়োজনে এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের মোট ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় নিজের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়ে ক্যাটাগরি এ-তে প্রথম স্থান অর্জন করেন মো. মেহেদী হাসান। তাঁর এ সাফল্যে শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

‘সুস্বাস্থ্যের জন্য দৌড়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মিনি ম্যারাথনের লক্ষ্য ছিল সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে শরীরচর্চায় উৎসাহিত করা।

Model Hospital

হাজীগঞ্জের এ প্রতিযোগিতায় ক্যাটাগরি এ-তে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে শাহরাস্তির জন্য গৌরব বয়ে এনেছেন মেহেদী হাসান।