শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১২:২১ পিএম
এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া
সজীব খান: চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ জুন বিকাল ৪টায় মনজুরুল হক শোয়েব অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক ফয়েজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সহকারী শিক্ষক হাসিনা আক্তার, আবদুল মান্নান, আবু ইউনুছ ভুঁইয়া, জাকির হোসেন, বিশ্বজিৎ দাস, জোতিষ চণন্দ্র সরকার, পারভিন আক্তার, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন সরকার, রেহান উদ্দিন, মনির হোসেন, মাহফুজুর রহমান, শরিফ হাওলাদার, নুসরাত শারমিন, মুকাদ্দেচ্ছা মুতারিক।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মঞ্জুরা হাফেজিয়া ইসলামি মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোস্তফা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital