বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের মানুষের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:১৩ পিএম
দেশের মানুষের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী
এইচ.এম নিজাম: চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ ব্যবস্থাপনায় এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বলেন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামী দিনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা কে পুনরায় বিজয় করতে হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির নেতৃত্বে তরপুরচন্ডী ইউনিয়ন এর প্রত্যেকটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের কাজ করা হয়েছে। উন্নয়ন কার্যক্রম গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুমিন আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম শেখ, ওমর ফারুক আজমির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর গাজী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, কোষাধক্ষ্য হালিম পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য আব্দুস সোবহান গাজী, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নুরুল ইসলাম মৃধা, ইউপি সদস্য মারুফুর রহমান সায়মন সরদার, ১নং ওয়ার্ড লীগের সাধারণ সম্পাদক জি এম শামীম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন রনি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি করিম জমাদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রধানীয়া প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital