বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:২০ পিএম
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা
মোঃ মাসুদ রানা, শাহরাস্তি: চাঁদপুরের  শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী  এক প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪- জুন) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন গভর্নেন্স ইনোভেশন ইউনিটি প্রধানমন্ত্রী (শেখ হাসিনার) কার্যালয়ের তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপ্রদানে এতে ভার্চুয়াল ভিডিও টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান । তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে  স্বল্পোন্নত দেশ হতে  উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর করে, বর্তমানে ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্র গঠনের   রোড ম্যাপ হাতে নিয়েছেন। সেই স্বপ্ন ইতোমধ্য বাস্তবায়ন বহুলাংশে দৃশ্যমান হয়েছে। এটি বাস্তবায়নে
প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে জানান দিয়ে  কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন । পরে আলোচ্য বিষয় নিয়ে দিনব্যাপী ওই কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।তিনি উক্ত কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ  নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন, শিক্ষা সহায়তা, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ  কর্মসূচি বিষয়ে ব্যাপক আলোকপাত করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ,শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের  ডাক্তার , প্রাণিসম্পদ অফিসার , সমাজসেবা অফিসার, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।  এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ ।এই কর্মশালায়  ডাক্তার, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ৫০ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।