বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাস্তা নিজেদের জায়গায় দাবি করে নির্মানাধীন সড়কের ইট তুলে ফেলেছে দুস্কৃতকারীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:২৬ পিএম
শাহরাস্তিতে রাস্তা নিজেদের জায়গায় দাবি করে নির্মানাধীন সড়কের ইট তুলে ফেলেছে দুস্কৃতকারীরা

নোমান হোসেন আখন্দ: শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামে রাস্তা নিজেদের জায়গায় দাবি করে নির্মানাধীন সড়কের ইট তুলে ফেলেছে স্থানীয় দুস্কৃতকারীরা। স্থানীয়রা জানায়, খিলাবাজার –চিতোষী সংযোগ সড়কের খিলাবাজার ব্রীজের দক্ষিন পশ্চিম অংশের ডাকাতিয়া নদীর দক্ষিন পাড় ঘেসা খিলাবাজার ব্রীজ থেকে পাথৈর আমিন উদ্দিন ভুইয়াঁ বাড়ী পর্যন্ত নির্মানাধীন সড়কের কিছু অংশের ইট রাতের আধাঁরে তুলে ফেলেছে এক পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কতৃক বাস্তবায়নাধীন গ্রামীন মাটির রাস্তা টেকসইকরন প্রকল্পের আওতায় রায়শ্রী উওর- রায়শ্রী দক্ষিন-মেহের উওর -মেহের দক্ষিন ও চিতোষী পশ্চিম ইউনিয়নের জন্য ৮৯ লক্ষ টাকা বরাদ্দকৃত (আংশিক) ইটের সলিং জন্য বরাদ্দ করা হয়। এতে খিলাবাজার ব্রীজ থেকে পাথৈর আমিন উদ্দিন ভুইয়াঁ বাড়ী পর্যন্ত ৭০০ মিটার মাটির রাস্তার জন্য ইটের সলিং কাজ টেন্ডার ও ঠিকাদার নিয়োগ করে কতৃপক্ষ। ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব এন্টারপ্রাইজের সও¦াধিকারী মো: জাকির হোসেন বিগত ৫ দিন পূর্বে উক্ত সড়কের কাজ সম্পন্ন করেন। গত ১২ই জুন রাত ৯ টায় স্থানীয় পাথৈর গ্রামের মৃত: আমিনুদ্দিনের পুএ রহমান ভেলা(৬৭), ও তার পুএ আমিনুল ইসলাম (৩৫) সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন দুস্কৃতকারী সড়কটি তাদের নিজস্ব জায়গার উপর দাবি করে নির্মানাধীন সড়কের ইটের সলিং উঠিয়ে ফেলে ও সড়কের প্রবেশ মুখে বেড়া দেয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগন অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সড়কটি পুনরায় মেরামত করা হয়। এছাড়া শাহরাস্তি থানা পুলিশ রহমান ভেলা (৬৭) তার পুএ আমিনুল ইসলাম (৩৫) আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আবুল হাসনাত সোহাগ জানান, এ এলাকার প্রাচীনতম সড়ক এটি। পাথৈর গ্রামের লোকজনের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটি বাস্তবে পরিনত হয়েছে। কিন্তু রহমান ভেলা নামে জনৈক ব্যাক্তিরা নিজেদের সম্পওি দাবি করে সড়কটি দখলে নিতে চায়, বিষয়টি দ:খজনক। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে আমার বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা রুজু করেছে বর্তমানে আমি চরম নিরাপওাহীনতায় আছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর জানান, বিষয়টি অবগত হয়েই ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজনের সহায়তায় রাস্তাটি পুনরায় মেরামত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ জানান, গত ৫ দিন পূবেই ঠিকাদার কাজ সম্পন্ন করেছেন। কিছু লোক কি কারনে এ কর্মকান্ড করেছেন আমার বোধগম্য নয়। উপজেলা প্রশাসনের সহায়তায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সড়কের সম্পওি দাবি করা রহমান ভেলা জানান, সড়কের পূর্বের অবস্থান গুগল ম্যাপ অনুযায়ী খিলা ব্রীজের নিচ দিয়ে নির্মানাধীন সড়কের অবস্থান। সড়কের মুখের পাশেই আমার সম্পওি রয়েছে। বর্তমানে সড়কটি হওয়ায় আমার ঐ সম্পওির অস্তিত্ব থাকবেনা। যেহেতু সরকার সড়কের জন্য এ সম্পওি নিয়েছে, আমার কিছু করার নেই।
ক্যাপশন: শাহরাস্তির খিলাবাজার ব্রীজ সংলগ্ন পাথৈর সংযোগ সড়কের ইট এভাবেই তুলে ফেলে রহমান ভেলা ও তার পুএ আমিনুল ইসলাম গং।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital