বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বজ্রপাতের আগুনে বসতঘর ভস্মিভূত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:২৪ পিএম
মতলব উত্তরে বজ্রপাতের আগুনে বসতঘর ভস্মিভূত

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া এলাকায় বজ্রপাতের আগুনে বসত ঘর ও আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়।

বুধবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট ঝিনাইয়া এলাকার মো. হাবিব উল্লাহ খানের টিন-কাঠের চৌচালা টিনের ঘরের চালে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘরে আগুন ধরে যায়। আগুন দ্রুত টিনের ঘরে ছড়িয়ে পড়ে।

হাবিব উল্লাহ খানের আগুনে বসত ঘরই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ হাবিব উল্লাহ খানের স্ত্রী তাছলিমা বেগম বলেন, বসত ঘরে পরিবার নিয়ে বসবাস করতো। আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রিজ, লেপটপ এবং আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Model Hospital

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বজ্রপাতে ছোট ঝিনাইয়া খান বাড়ির হাবিব উল্লাহ খানের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি বলে তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital