সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ১২ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিওিপ্রস্তর স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:৫১ পিএম
শাহরাস্তিতে ১২ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিওিপ্রস্তর স্থাপন

নোমান হোসেন আখন্দ: শাহরাস্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডি কতৃক বাস্তবায়নাধীন ১২ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিওিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১৫ ই জুন বুধবার সকাল ১১ টায় একযোগে টেলিকনফারেন্সের মাধ্যমে ১২ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিওিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডি কতৃক বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হচ্ছে টামটা উওর ইউপির ইছাপুরা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমীক ভবনের শুভ উদ্বোধন, রায়শ্রী দক্ষিন ইউনিয়নের পরানপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৪ তলা ভীত বিশিষ্ট একাডেমীক ভবনের শুভ উদ্বোধন, রায়শ্রী উওর ইউনিয়নের হাটপাড় শহীদ সিদ্দিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমীক ভবনের শুভ উদ্বোধন , টামটা দক্ষিন ইউনিয়নের আজাগরা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে কুলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত উন্নয়ন ( চেইন ০০৩৫৮ এবং ৪৩২-৯৪৭মি:) কাজের শুভ উদ্বোধন, মেহের উওর ইউনিয়নের সিএন্ডবি রাস্তা হইতে উওর দিকে সূএধর বাড়ি হয়ে তারাপুর পূর্ব পাড়া মসজিদ পর্যন্ত (ভায়া কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ) রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়নের শুভ উদ্বোধন, চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ২ তলা একাডেমীক ভবনের শুভ উদ্বোধন, চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমীক ভবনের শুভ উদ্বোধন, উঘারিয়া হইতে দৈয়ারা সড়ক উন্নয়ন চেইন ৫০০- ২০০০মি:) সড়ক পাকা করনের শুভ উদ্বোধন, কোয়াঁর সামছুল হক মিয়া বাড়ী হতে নুনিয়া সংযোগ সড়ক উন্নয়ন চেইন ০০-১০০০মি:) সড়ক পাকা করনের ভিওিপ্রস্তর স্থাপন, কোঁয়ার বাজার হইতে আয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া হাড়িঁয়া রোড( চেইন ০০-১০০০মি:) সড়ক পাকা করনের ভিওিপ্রস্তর স্থাপন, উঘারিয়া হইতে দৈয়ারা সড়ক উন্নয়ন (চেইন ২০০০-৩০০০ মি:) সড়ক পাকা করনের ভিওিপ্রস্তর স্থাপন, ও সূচীপাড়া উওর ইউনিয়নের চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা নতুন একাডেমীক ভবনের শুভ উদ্বোধন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান শেপালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল , ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির ভুইঁয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, পৌর আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যাহ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোবারক হোসেন খাঁন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, মাহফুজুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি,অভিবাবক সদস্য, শিক্ষক, অভিবাবক, সাংবাদিক ও শির্ক্ষাথীগন উপস্থিত ছিলেন।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার