বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:৫৪ পিএম
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। তোমরা যারা এস.এস‌.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে।
বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগু‌লো স্মরনে রেখে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান পাটওয়ারী, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ সফিউল আলম সাইফুল পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন ও মোসাম্মৎ শাহীনা আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফিফা আনহা অনি ও সাজিদুর রহমান। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব পাটওয়ারী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন আব্দুল আজিজ আরজু। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া সুলতানা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নির্মল চক্রবর্তী, প্রভাষক দিগন্ত ত্রিপুরা, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মোস্তফা হাজী, সালাউদ্দিন বেপারী সোহেল, মহিলা অভিভাবক সদস্য আছমা আক্তার শশী, সাবেক অভিভাবক সদস্য ইকবাল হোসেন বাছির তালুকদার, সাংবাদিক কবির হোসেন রনি, মিজানুর রহমান পাটওয়ারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী।
২০২২ ইং সালে অত্র বিদ্যালয় থেকে ১০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদির।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital