শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদখার বাজারে রিলাক্স বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু : আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুন, ২০২২, ৩:১০ পিএম
চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদখার বাজারে রিলাক্স বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু : আহত ২
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আবারো ১০ দিনের মাথায় যাত্রীবাহী রিলাক্স বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন।
১৮ জুন শনিবার সকাল সোয়া ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, আমি সকাল সাড়ে ৬টার দিকে বাবুরহাট বাজারে যাচ্ছিলাম। এর ১০/১৫ মিনিট আগে ঘটনাস্থল ত্যাগ করার সময় দেখি এ মর্মান্তিক দুর্ঘটনা। কুমিল্লাগামী রিলাক্স বাসের আঘাতে ঢাকা মেট্রো- ন ১৫-১২৭১ নম্বরের পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয় এবং রিলাক্স বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
জানা যায়, নিহত পিকআপ চালকের নাম মোঃ আল আমিন (৩০)। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার টোরাগর এলাকায়। দুর্ঘটনায় আহত তার সাথের দুই হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পিকআপটি থানায় নিয়ে আসেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগেও গত ৯ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় মুষলধারা বৃষ্টিতে ফাঁকা রাস্তায় ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭৯ নাম্বারের পিকআপকে আঘাত করে পালিয়ে যায় যাত্রীবাহী বোগদাদ বাস। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালক মোহাম্মদ লেয়াকত বেপারী গত ১০ জুন শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital