বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতু একসময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল, বোরহান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২, ১২:৩৯ পিএম
পদ্মা সেতু একসময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল, বোরহান
গাজী মোঃ মহসিন : আগামী ২৫শে জুন বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন  অনুষ্ঠান উদযাপন সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) চাঁদপুর শহরের কালীবাড়ি টাউনহল মার্কেটে সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রানু বেগমের সভাপতিত্বে ও পৌর মহিলা আওয়ামিলীগ নেত্রী ফাহিমা আক্তার পান্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় তিনি বলেন, পদ্মা সেতু একসময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল। আগামী ২৫ জুন তা সম্পূর্ণ বাস্তবায়ন হতে চলেছে। স্বাধীনতার পর বাংলাদেশের আরেকটি বড় অর্জন। যা বিশ্ব দরবারে এক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন আমরা দেখতে পাচ্ছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্প হাতে নেন তা বাস্তবায়ন করেই থাকেন। এটা তাঁর একটা সাহসী ভূমিকা। চাঁদপুর-৩ আসনের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।
আনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্যে একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট লেখক মাহবুবুর রহমান সেলিম।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের  সহ সভাপতি মিজান খান, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে চাঁদপুর শহরের পৌর ১১নং ওয়ার্ড মহিলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাবেয়া বেগম, পৌর মহিলা আওয়ামিলীগ নেত্রী আমেনা বেগম, ঝর্না আক্তার লতা, স্বপ্না বেগম, আছমা বেগম সহ বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরবর্তীতে পৌর মহিলা আ’লীগ নেত্রী ফাহিমা আক্তার পান্নার ৩০ তম জন্মদিন উপলক্ষে কেক কেট দিনটি উদযাপন করে অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital