বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতু উদ্বোধন সফল করতে মতলব উত্তরে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২, ১২:৫৫ পিএম
পদ্মা সেতু উদ্বোধন সফল করতে মতলব উত্তরে মতবিনিময় সভা

মনিরুল ইসলাম মনির : আগামী ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শিবচরের বাংলাবাজার ঘাটে জনসভা করবেন তিনি।

এ সভা সফল করার লক্ষ্যে রোববার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে মতলব উত্তর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন রুহুল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন- মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনোয়ারুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুবলীগ নেতা মিরাজ খালিদ, সাংসদের ব্যক্তিগত সহকারি এডভোকেট লিয়াকত আলী সুমন’সহ অনেকে।

Model Hospital

এসময় আলহাজ্ব নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে চলছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের গৌরব, অহংকারের প্রতীক। আর এ সেতুর সবচেয়ে বেশি সুফল ভোগ দক্ষিণাঞ্চলের মানুষ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন যমুনা সেতু হবে, পদ্মা সেতু হবে। পদ্মা সেতুর চালু মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। সঙ্গে কোটি বাঙালীর মনের আশা পূরণ হবে বলে তিনি জানান।

আলহাজ্ব নুরুল আমিন রুহুল বলেন, নিজস্ব অর্থায়নে এই সেতু কেবল শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে তৈরি হয়েছে। এই সেতু মানুষের জীবন ও জীবিকা বদলে দেওয়ার জন্য ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital