শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে গাঁজা’সহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৩:৪২ পিএম
মতলব উত্তরে গাঁজা’সহ গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ মো. জাবেদ মিজি (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ জুন রোববার রাতে উপজেলার উত্তর বাড়ীভাংগা গ্রামের আবুল কালাম মিজির ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী মো. জাবেদ মিজি (৩৮) ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার টু পাম্প হাউজ সংযোগ সড়কের পশ্চিম পার্শ্বে ঢালী বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তারকৃত মো. জাবেদ মিজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।