বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে তথ্য সেবা কেন্দ্রের বিশেষ উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৩:৪৬ পিএম
মতলব উত্তরে তথ্য সেবা কেন্দ্রের বিশেষ উঠান বৈঠক

মতলব উত্তর ব্যুরো : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে তথ্য আপার সেবা বিষয়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তারের এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ওয়ান স্টপ সেল (ওসিসি)র প্রোগ্রাম কর্মকর্তা এসএম তানভীর রশিদ, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ইসমাইল খান টিটু, আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, ইউপি সদস্য জাহিদ হোসেন, মহিলা ইউপি সদস্য খুকি আক্তার ও সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে তথ্য আপার সেবা বিষয়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Model Hospital

বৈঠকে বক্তরা মহিলাদের বাল্য বিবাহ, স্বাস্থ্য সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গীবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital