চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
সজীব খান : চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (মঙ্গলবার) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের নির্বাহী মিজানুর রহমান, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধহত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির-২ জেনারেল ম্যানেজার দেবকুমার মালো, জেলা তথ্য অফিসার অতিরিক্ত দায়িত্ব দেলোয়ার হোসেন জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, প্রাণী সম্পদ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ সরকারের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন।

এ সময় বিভিন্ন স্থরের কর্মকর্তা, রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সিলেটের যে দুর্যোগ হচ্ছে, সে দুর্যোগ চাঁদপুরে যাতে প্রভাব আসতে না পারে, সেজন্য সবাইকে একটু বেশি করে সচেতন হতে হবে।

আগাম প্রস্তুত হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। দুর্যোগ মোকাবেলায় আমাদের সচেতনের বিকল্প নেই।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।





