শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অপহরণের ৪দিন পর স্কুল ছাত্রীকে সাভার থেকে উদ্ধার, অপহরণকারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৪:২০ পিএম
ফরিদগঞ্জে অপহরণের ৪দিন পর স্কুল ছাত্রীকে সাভার থেকে উদ্ধার, অপহরণকারী আটক

এস. এম ইকবাল : অপহরণের ৪দিন পর চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযান ঢাকার সাভার এলাকা থেকে অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণকারী যুবক শাওন হোসেন (২৫)কে আটক করেছে। ২১ জুন মঙ্গলবার বিকালে এই বিষয়ে প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ।

এর আগে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের বালিমুড়া গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের মেয়ে সামিয়া ইসলাম কাশফি (১৫) গত শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণের শিকার হয়। এই ঘটনার পর ওই রাতেই শিক্ষার্থীর মা তিনজনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় অপরহণের মামলা দায়ের করেন। এছাড়া সহপাঠির খোঁজ ও উদ্ধার চেয়ে ২০জুন সোমবার হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনার অভিযোগ পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধারে নেমে পড়ে। ফরিদগঞ্জ থানা পুলিশের বেশ কয়েকটি টিম তাদের তদন্তের একপর্যায়ে অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে। পরে থানার এস.আই বরকত উল্লাসহ একটি টিম ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অপহরণকারীকে আটকের সাথে সাথে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।

তিনি জানান, বখাটে যুবক গত বেশ কিছুদিন ধরে ছাত্রীটিকে উত্যক্ত করছিল বলে শিক্ষার্থীর স্বজনরা জানান। এখন অপহরণকারীর অন্যসহযোগীদের আটকের চেষ্টা চলছে।

Model Hospital

তিনি আরো বলেন, অপহরনকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ এবং ভিকটিমকে আদালতের মাধ্যমে তার অভিভাবকের কাছে তুলে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ভিকটিমের জবানবন্দির উপর ভিত্তি করে তাকে ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত অফিসার প্রদীপ মন্ডল, এস.আই বরকত উল্লা, এস.আই কুদ্দুস, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital