বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক নিয়ে ফরিদগঞ্জ ওসি শহীদের কড়া হুঁশিয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১১:৫০ এম
মাদক নিয়ে ফরিদগঞ্জ ওসি শহীদের কড়া হুঁশিয়ারি

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পৌর এলাকার সাহাজান কবির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিট পুলিশিং কার্যক্রম ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

এ সময় ওসি বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। তাই স্কুল শিক্ষার্থীদের এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরে তিনি শিক্ষার্থীদের মাদকমুক্ত থাকার শপথবাক্য পাঠ করান।

তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্ম কোমলমতি শিক্ষার্থীদের মাদক, ইভটিজিংসহ অপরাধ মূলক কাজ থেকে দূরে রাখতে প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হবে। শিক্ষার্থীদের বলেন, কোন বিষয়ে তোমাদের পরিবার ও শিক্ষকদের জানাতে সমস্যা মনে করলে সরাসরি আমার সাথে কথা বলবে, তোমাদের জন্য আমার দরজা সর্বদাই খোলা থাকবে।

Model Hospital

সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ এমদাদুল ইসলামসহ শিক্ষার্থী এবং সাংবাদিকারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।