শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

স্বেচ্ছাশ্রমে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় নজরদারি বাড়াতে হবে; চাঁদপুর ডিসি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:৩৪ পিএম
স্বেচ্ছাশ্রমে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষায় নজরদারি বাড়াতে হবে; চাঁদপুর ডিসি

মনিরুল ইসলাম মনির : নবাগত চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সাথে মতলব উত্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এর আগে মতলব উত্তর থানা ও থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের চাঁদপুর জেলা বন্যার ঝুঁকিতে আছে, আমাদের সবাই সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি আছে। কারণ উত্তর ও পূর্বাঞ্চলীয় বন্যার পানি চাঁদপুর জেলা দিয়ে নামবে। আমাদের অবকাঠামোগত ক্ষতি হওয়ার আশংকা না থাকলেও নিজেদের জানমাল নিরাপত্তা রক্ষা করতে হবে। তাই সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। মতলব উত্তর উপজেলা ঘিরে যে বেরীবাঁধ রয়েছে সেটা বন্যা হলে ঝুঁকিতে থাকতে পারে। সেদিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ রক্ষায় নজরদারি করার জন্য ভলান্টিয়ার টিম গঠনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’কে নির্দেশনা দেন ডিসি।

তিনি আরও বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এখন গড় আয় ১৯৫০ ডলার, আর আগামী ২০৪১ সালের মধ্যে গড় আয় হবে ১২ হাজার ৫০০ ডলার। এই স্বপ্ন পুরনে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশ গড়তে যা যা উন্নয়ন প্রয়োজন তা বাস্তবায়নে তিনি কাজ করছেন। তাই আমাদের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকা, তাকে সহযোগিতা করা। সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।

Model Hospital

পদ্মা সেতু উদ্বোধন নিয়ে বলেন, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে। কারন পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক অনেক ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন কেন্দ্র করে আমরা চাঁদপুরে ব্যাপক আকারে একটি অনুষ্ঠান করবো সকলের অংশগ্রহণের মাধ্যমে। আমি আশা করি মতলব উত্তরেও অনুষ্ঠান হবে।

নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান আরও বলেন, শিক্ষা ক্ষেত্রেও সরকার যথেষ্ট উন্নয়ন করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক ভবন হয়েছে। লেখাপড়ার মান বৃষ্টি হয়েছে। আরও বৃদ্ধি করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। মাদক থেকে যাতে শিক্ষার্থীরা সুরক্ষিত থাকে সে ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু প্রমুখ।

সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতামত শোনেন এবং পরবর্তীতে করনীয় বিষয় নিয়ে পর্যালোচনা করেন জেলা প্রশাসক। সভা শুরু হওয়ার আগে জেলা প্রশাসককে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।